মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

নাইক্ষ্যংছড়িতে বন্যার্তদের পাশে বিজিবির খাদ্য ও মানবিক সহায়তা অব্যাহত

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে খাদ্য ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সপ্তাহখানেক ধরে টানা ভারী বর্ষণে নাইক্ষ্যংছড়ি ও পার্শ্ববর্তী রামু উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন।

শনিবার (১১ জুলাই) বিকেলে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বন্যাকবলিত নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।
এ সময় ১১ বিজিবির উদ্যোগে দুই শতাধিক বন্যার্তের মাঝে রান্না করা খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পরিদর্শনকালে অধিনায়ক বন্যায় ক্ষতিগ্রস্ত নারী, শিশু ও প্রবীণদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পাশাপাশি বন্যাকবলিত মানুষের পাশে থেকে বিজিবির সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. পারভেজ শামীম উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সংকট ও দুর্যোগকালীন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট