মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

উখিয়ায় র‍্যাব ১৫’অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মোটর সাইকেল জব্দ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

এম.এ. রহমান সীমান্ত:: কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের পালংখালী পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তার ওপর এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সিপিপি-২র‍্যাব ১৫’ র একটি আভিযানিক দল। (১৩ জুলাই) আনুমানিক ১টা৪০মিনিটের সময় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, উক্ত স্থানে একজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলযোগে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিসি-০২, র‌্যাব-১৫ এর আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চতুর মাদক ব্যবসায়ী তার ব্যবহৃত মোটরসাইকেল এবং একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া সাদা বাজারের ব্যাগের ভেতর থেকে নীল রঙের মোট ৫০টি এয়ার টাইট পলিপ্যাক উদ্ধার করে। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি (Pulsar 150 cc) মোটরসাইকেল জব্দ করা হয়।

পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ উখিয়া থানায় এজাহার দায়েরপূর্বক হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সীমান্তবর্তী কক্সবাজার অঞ্চলে সক্রিয় মাদক সিন্ডিকেট নির্মূলে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ ইয়াবা সমাজে ছড়িয়ে পড়ার আগেই জব্দ করা সম্ভব হয়েছে। পলাতক আসামি এবং এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে র‌্যাবের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট