মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

কচ্ছপিয়ায় নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক! ঝুঁকিতে একটি গ্রাম: পরিদর্শনে নজরুল

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

মোঃ জয়নাল আবেদীন টুক্কু:: কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় বাঁকখালী নদীর তীব্র ভাঙনে একটি গুরুত্বপূর্ণ সড়ক নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে এলাকার শতাধিক পরিবার চরম ঝুঁকির মুখে পড়েছে। নদীর অব্যাহত ভাঙনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে শনিবার (১৮ জুলাই) বিকেলে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধমূলক কাজে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে নজরুল নিজের জন্য দোয়া চেয়ে বলেন, নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে বসতভিটা, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করা সম্ভব হয়।

এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বর্ষা মৌসুমেই বাঁকখালী নদীর ভাঙনে তাদের দুর্ভোগ বাড়ে। তারা স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণসহ কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট