মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

কচ্ছপিয়া-গর্জনিয়ার মানুষ পুলিশ-বান্ধব মতবিনিময় সভায় রামু থানার ওসি মুনিরুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

মোঃ জয়নাল আবেদীন টুক্কু:: কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া-গর্জনিয়ার লক্ষাধিক মানুষ পুলিশ বান্ধব বলে মন্তব্য করেন রামু থানার অফিসার ইনচার্জ মো মুনিরুল ইসলাম ভূঁইয়া। এ কারণে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখানে খুন-রাহাজানি নেই বর্তমানে।

এখানকার মানুষ পুলিশের পাশে আছে। তবে রাস্তাঘাট ঠিক না থাকায় অপরাধিরা মাথাচাড়া দিতে চেষ্টা করলেও পুলিশ কঠোর অবস্থানে থাকায় বড় কোন ঘটনা এখানে ঘটছে না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জেলার মফস্বলের এই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ-সব কথা বলেন।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির প্রাঙ্গনে আয়োজিত এ সভায় তিনি আরো বলেন,বর্তমান সরকার জনকল্যাণে কাজ করছে। জনগণের নিরাপত্তা, আইন-শৃঙ্খলার রক্ষা ও অপরাধিদের বিষয়ে কঠোর অবস্থানে পুলিশ । পুলিশ এই বিষয় সহ নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে সদা জাগ্রত আছে।

তিনি আরো বলেন, পুলিশে জনবল সংকট থাকার পরেও পুলিশ রাত-দিন কাজ করছেন যথা নিয়মে। তবে পুলিশ সীমান্ত এলাকাতে কাজ কারায় ঝুঁকিতে। এ পর্যায়ে সচেতন মহল এগিয়ে এলে পুলিশ আরো দ্রুত ও সফলতার সাথে কাজ করতে পারবে। তাই তিনি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রামু থানার সেকেন্ড অফিসার বিমল কান্তি দের, গর্জনিয়া ফাঁড়ি পুলিশের আইসি আনিসুর রহমান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও কচ্ছপিয়া কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, কচ্ছপিয়া বিএনপি সভাপতি ছৈয়দ আলম, গর্জনিয়া বিএনপি সভাপতি আবদুল আলিম,গর্জনিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মনিরুল আলম,কচ্ছপিয়া বিএনপি উপদেষ্টা দিদারুল আলম,সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীল টুক্কু,রামু উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম,গর্জনিয়ার চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, কচ্ছপিয়া যুবদল নেতা দেলোয়ার হোসেন, গর্জনিয়া যুবদল সভাপতি দিদারুল আলম,কচ্ছপিয়া মৎস্যজীবী দল সদস্য সচিব আবু রোবান বাপ্পি প্রমূখ। সভায় আরো উপস্থিত ছিলেন, গর্জনিয়া ফাঁড়ি পুলিশে কর্মরত সিনিয়র এসআই জুয়েল চৌধুরী,এসআই শাহরিয়ার কালাম এ এস আই ইউনুস ও এএস আই টুটুল রুদ্রসহ অন্যান্য সদস্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট