শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালী: সম্ভাবনার দ্বীপ থেকে কৌশলগত অর্থনৈতিক হাবে উত্তরণের গল্প উন্নয়নের মহাযজ্ঞে কতটা বদলেছে মানুষের জীবন? মহেশখালীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত উদীয়মান প্রতিভা ইয়াসার আহমদ জীমের অকাল প্রয়াণে মহেশখালীজুড়ে শোক;  দুর্ঘটনার কারণ অনুসন্ধানের দাবি! মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুঃ পরিবারের দাবি পিটিয়ে হত্যা,তদন্তে পুলিশ! উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শিশু অপহরণ: আরও তিনজন গ্রেপ্তার উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শিক্ষার্থীদের পাশে পুলিশ: নেতিবাচক ধারণা ভাঙতে কক্সবাজারে পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ! প্রতিশ্রুতি মিলেছে,মূল্য মেলেনি, মন্ত্রী-এমপির আশ্বাসের পরও বাড়েনি লবণের দাম, সংকটে হাজারো প্রান্তিক চাষী! মানবিকতার আড়ালে স্বার্থের বাণিজ্য: দুর্যোগ আর অসহায়ত্বকে পুঁজি করার উৎসব! অনলাইন শপ Optiluxbd-এর প্রতারণা: লটারিতে জেতা বাইক ১ বছরেও পাননি রোহিঙ্গা যুবক একারাম

স্কুলের ওয়ালে রড ছাড়া ঢালাই! কচ্ছপিয়ায় ঠিকাদারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মোঃ জয়নাল আবেদীন টুক্কু:: কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২২ লক্ষ টাকা ব্যায়ে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও প্রয়োজনীয় রড ব্যবহার না করে লিন্টার ঢালাই করার অভিযোগে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিএনপি নেতা অধ্যাপক রফিকুল ইসলাম  জানান, বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি অর্থায়নে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ চলছে। কিন্তু কাজের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং নির্মাণবিধি না মেনে কাজ করায় লিন্টার ফাটল সৃষ্টির অভিযোগ ওঠে। সম্প্রতি রড ছাড়াই লিন্টার ঢালাইয়ের সচিত্র প্রমাণ মিলেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলম বলেন, “রড ছাড়া লিন্টার ঢালাই করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এভাবে নির্মাণকাজ হলে দেয়াল টেকসই হবে না এবং সরকারি অর্থের অপচয় হবে। তিনি একজন বিএনপির অদর্শ নেতা হিসেবে অনিয়ম মেনে নিতে পারে না।  বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয়রা বলেন নিম্নমানের কাজের কারণে অল্প সময়ের মধ্যেই বাউন্ডারি ওয়াল ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে। ঠিক সময়ে পরিচালনা কমিটির সভাপতি হাত দেওয়ায় প্রশংসা করে

তারা দ্রুত নির্মাণকাজ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রকৌশলগত মান বজায় রেখে পুনরায় কাজ সম্পন্ন করার দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলাম থেকে জানতে চাইলে তিনি বলেন,অনিয়মের বিষয়টি শুনেছেন দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট প্রকৌশল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। তারা স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মানসম্মতভাবে বাউন্ডারি ওয়াল নির্মাণ সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট