মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):: কক্সবাজারের ঈদগাঁওয়ে ঘেরাবেড়া দিয়ে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব বোয়ালখালী গ্রামের প্রভাবশালী মোক্তার আহমদের পুত্রদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছেন। বর্তমানে ঐ পরিবারের সদস্যরা বিল ও পাশের সরু পথ দিয়ে কোনোরকম চলাচল করছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামাবাদ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম। তিনি দ্রুত সময়ের মধ্যে বিষয়টি আপোষ মিমাংসা করা হবে বলে জানিয়েছেন।

এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, প্রায় ডজনাধিক পরিবারের বাড়িতে প্রবেশের রাস্তা গত ২ দিন পূ্র্বে বাঁশ ও কাটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন বর্ণিত গ্রামের মোক্তার আহমদের পুত্র মোঃ জামাল, মোঃ নুরু ও সৈয়দ আলম।

চলাচল রাস্তার পূর্ব- পশ্চিম পাশ বন্ধ করে দিলেও  দক্ষিণ পাশে ধানি জমি ও উত্তর পাশে বসতবাড়ি থাকায় বর্তমানে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই।

জানা গেছে, ওইচলাচল রাস্তা বন্ধ করায় স্কুল-কলেজ ও মাদ্রাসায় যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীরা। বয়োজ্যেষ্ঠ ও অন্তসত্ত্বা নিয়ে বিপাকে পড়েছে পরিবারগুলো। কোন মতে উত্তর পাশের একটি সরু পথ দিয়ে ঘুরে বাড়ি থেকে বের হচ্ছেন তারা। এছাড়া কেউ অসুস্থ হয়ে পড়লে কুলে করে দ্রুত হাসপাতালে যেতে হয়।

ভুক্তভোগীদের মধ্যে  মোহাম্মদ জসিম, মোহাম্মদ সাইফুল, আব্দুস সালাম, আব্দু শুক্কুর, মোহাম্মদ আরিফ, মোঃ নুরুল কাদের মোহাম্মদ হানিফ, মোহাম্মদ সাইমন ও নজরুল ইসলাম রয়েছেন। তারা বলেন, দীর্ঘ ৫০  বছর ধরে আমরা রাস্তাটি ব্যবহার করে আসছি। প্রতিবেশি মোক্তারের পরিবার আধিপত্য বিস্তার ও তারই পুত্র তহসিলদার ছৈয়দ নুরের ক্ষমতার অপব্যবহার করে আমাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না। পাশের একটি সরু পথ দিয়ে যেতে হয়। যা খুবই কষ্টসাধ্য ও এভাবে যেতে সময় নষ্ট হয়।

অবরুদ্ধ পরিবারের নারী সদস্যরা বলেন, গত কদিন ধরে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। আমাদের বাড়ি থেকে বের হতে রাস্তার ব্যবস্থা করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে মোক্তারের পরিবার  রাস্তা বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে বলেন, ওইখানে অভিযুক্ত পরিবারগুলোর কোন জমি নেই। তারা খরিদা মালিক,যেহেতু নিজেদের জমি, তাই নিজেরাই নিরাপদের জন্য ঘেরাবেড়া দিয়েছেন। কারো চলাচলের রাস্তা বন্ধ করা হয়নি বলে দাবী করেন। চলচল পথ ছিল কিনা জানতে চাইলে তারা নিজস্ব জমি দিয়ে বিকল্প রাস্তা করে দেয়ার কথা জানান।

ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  নুরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পেরেছি প্রায় ডজনাধিক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা খুবই অমানবিক। বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে পরিষদে ডাকা হয়েছে। তারা বিকল্প রাস্তা করে দেয়ার কথা বলেছেন। আশা করি উভয়ের পরামর্শক্রমে বিষয়টির মিমাংসা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট