মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই)  দুপুরে মাদ্রাসা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে হিফজের সবক প্রদান করেন কোরালখালী মাদরাসার পরিচালক মুফতি আবদুর রহমান জিনন্নুরাইন। তিনি শিক্ষার্থীদের কুরআন হিফজের বিষয়ে নানাবিধ দিক নির্দেশনা প্রদান করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

মাদরাসার প্রতিষ্টাতা ডা. নুরুল আবচারের সভাপতিত্বে, জমির উদ্দীন ও মেহেদী হাসান ইমনের যৌথ সঞ্চালনায়

এসময় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ ওমর হামজা, আলমাছিয়া ডিগ্রি মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবু বকর, বাঁশকাটা মাদরাসার পরিচালক মাওলানা কবির আহমদ ও মাওলানা মনসুর আলম জমিরি প্রমুখ।

এসময় মাদরাসার পরিচালনা কমিটির সেক্রেটারী ওসমান সরওয়ার, মাষ্টার সোলতান আহমদ, ইউপি মেম্বার জিশান শাহরিয়ার, প্রবীণ মুরব্বি শাহ আলম, যুবনেতা আবু তাহের, আনোয়ার হোসেন, জাফর আলম, প্রবাসী সালাহ উদ্দিন, আরফাত রানা, মিন্টু কোম্পানি, এড হুমায়ুন কবির, হাফেজ ওমর ফারুক ও মৌলানা হাফেজ হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, মনোরম পরিবেশে ও জেনারেল শিক্ষার সমন্বয়ে অত্যাধুনিক হিফজখানা ‘

সবুজ পাহাড় নুরানী মাদরাসা হেফজ ও এতিমখানা স্বীয় সুনাম অক্ষুন্ন রাখতে পারলে কুরআনের আলো ছড়ানোর কার্যক্রম কালের সাক্ষি হয়ে থাকবে।

তারা আরো বলেন, কিয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও একমাত্র অক্ষুন্ন থাকবে মহাগ্রন্থ আল কুরআন। আর যারা সন্তানকে এই কুরআনের হাফেজ বানাবে ভাবছেন তাদের মত ভাগ্যবান আর কেউ হতে পারেনা।

অনুষ্ঠানে হিফজের সবক নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, আমাদের খুব আনন্দ লাগছে, কারণ তারা নাজেরা পর্ব শেষ করে হিফজের সবক শুরু করেছে। আমাদের বিশ্বাস এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন সমাজ ও দেশ আলোকিত করবে।
পরে দেড় শতাধিক শিক্ষার্থী ও শতাধিক মেহমানদের মাঝে তবরুক বিতরণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেস হাফেজ এনামুল হক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট