মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):: কক্সবাজারের ঈদগাঁওয়ে কচু ভর্তি দ্রুতগামী ট্রাক চাপায় আবদুল্লাহ (৭)  নামের এক শিশু নিহত হয়েছে। ২২ জুলাই ( বুধবার)  দুপুরে উপজেলার শাহ ফকির বাজারস্থ থানার সামনে ঘটে এ দূর্ঘটনা। এ ঘটনায় চালক আটক ও গাড়ি জব্দ করেছে থানা পুলিশ।

নিহত আবদুল্লাহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের মোঃ লোকমানের পুত্র ও মমতাজুল উলুম আলিম মাদরাসার প্রথম শ্রেনীর ছাত্র বলে জানা গেছে। এ ঘটনায় ট্রাক চালক জান্নাতুল নাঈমকে পুলিশ আটক করেছে। সে মেহেরপুর সদর থানার রায়পুর গ্রামের হাফিজুল ইসলামের পুত্র।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম শিফাতুল মাজদার দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এদিন দুপুর আনুমানিক পৌনে ১ টার দিকে শিশু আবদুল্লাহ রাস্তা পারাপার হচ্ছিল। এসময় কক্সবাজারমুখী দ্রুতগামী  কচুভর্তি তরকারির ট্রাক ( যার নং কুষ্টিয়া – ট ১১-৩৪৫২) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তিনি আরো বলেন, দূর্ঘটনার মাত্র ৪০ মিনিটের মধ্যে থানা পুলিশ অভিযান চালিয়ে ট্রাক চালক জান্নাতুল নাঈমকে ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে আটক করে এবং ট্রাক গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধিন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট