মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

নাইক্ষ্যংছড়ি আল মারকাজুল ইসলামি দারুসুন্নাহ মাদ্রাসা থেকে হাফেজী সম্পন্ন করেছে সাইফ আকবর

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, নাইক্ষ্যংছড়ি:: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আল মারকাজুল ইসলামি দারুসুন্নাহ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাইফ আকবর পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে। অত্যন্ত অল্প সময়ে তার হিফজ সম্পন্ন করার বিষয়টি স্থানীয়দের অভিভূত করেছে। খবরটি নিশ্চিত করেছেন মাদ্রাসার মুহতামিম জালাল উদ্দিন ফারুকি।

​হাফেজ মোহাম্মদ সাইফ আকবর নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আলী আহসান ও জান্নাত আরা মুন্নির বড় ছেলে। মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ আবদুল্লাহর তত্ত্বাবধানে সে এই সাফল্য অর্জন করে।

​মাদ্রাসার মুহতামিম জালাল উদ্দিন ফারুকি জানান, মোহাম্মদ সাইফ আকবর অত্যন্ত মেধাবী এবং শ্রেণিকক্ষে বেশ মনোযোগী একজন ছাত্র। তার তীক্ষ্ণ মেধা ও একাগ্রতার কারণেই সে এত সহজে হিফজ শেষ করতে পেরেছে। ভবিষ্যতে সে অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

​ছেলের এমন অর্জনে আবেগপ্লুত বাবা আলী আহসান বলেন, ছেলেকে কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন ছিল তাঁদের, তবে এত দ্রুত সে স্বপ্ন পূরণ হবে তা তিনি ভাবেননি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি তিনি মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছেলের ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট