মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

উখিয়ায় ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নুর হোসেন আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

এম. এ. রহমান সীমান্ত:: কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উখিয়া থানার এসআই কামরুল হাসান, এসআই মো. মিজানুর রহমান এবং কিলো-৬ (দিবা) পুলিশ ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার শ্মশানের দক্ষিণ পাশে পাকা সড়কের ব্রিজের ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নুর হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

আটক নুর হোসেনের এফসিএন (FCN) নম্বর ১৫০৯০৫৯। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট, ব্লক-সি/১৫-এর বাসিন্দা বলে পুলিশ জানা যায়। থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের দাবি, সীমান্তবর্তী উখিয়ায় মাদক পাচার ও ইয়াবা বাণিজ্য রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট