মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক উখিয়া:: কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উখিয়া দক্ষিণ স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে বিউটি হার্ডওয়্যার দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন—রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাতাবাড়ি এলাকার নাজির হোসেনের পুত্র নুরুল হাকিম (২৮), একই ওয়ার্ডের উত্তর পাতাবাড়ি এলাকার মৃত রশিদের পুত্র মো. ইদ্রিস (৪৮) ও ৬ নম্বর ওয়ার্ডের মধুরছড়া এলাকার মোহাম্মদ কাশেমের পুত্র শামসুল আলম (২৪)।

র‍্যাব জানায়, চেকপোস্টে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক ও আরোহীরা সংকেত অমান্য করে গাড়ি রেখে পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। তাদের সাথে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে নীল রঙের ৫০টি এয়ারটাইট পলিপ্যাকেটে থাকা মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে বলে র‍্যাব দাবি করেছে।
উদ্ধার করা ইয়াবা, জব্দকৃত সিএনজি অটোরিকশা এবং অন্যান্য আলামতসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৫ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট