মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

আন্তঃজেলা চোরচক্রের নেতা উখিয়ার নেজাম চুরা হিমছড়িতে জনতার হাতে আটক

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

এইচ.কে রফিক, নিজস্ব প্রতিবেদক উখিয়া:: কক্সবাজারের হিমছড়ি পর্যটন মার্কেটে একটি দোকানে চুরির সময় নেজাম চুরা নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে হিমছড়ি পুলিশ ফাঁড়ির মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল প্রায় ৭টার দিকে হিমছড়ি পর্যটন মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটন মার্কেটের ব্যবসায়ী রবিউল্লাহর দোকানে চুরির সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে নেজাম চুরাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র এবং তালা কাটার বিশেষ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটকের পর প্রথমে তিনি নিজের পরিচয় উখিয়া উপজেলার ফলিয়াপাড়া এলাকার বাসিন্দা বলে দাবি করেন। তবে স্থানীয়দের ভাষ্য, তিনি উখিয়া উপজেলার মৌলভীপাড়া এলাকার আয়ুব মুন্সির পুত্র।

পরে স্থানীয়রা তাকে হিমছড়ি পুলিশ ফাঁড়ির কাছে সোপর্দ করেন। সেখান থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশের রেকর্ড অনুযায়ী, নেজাম চুরা কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় একাধিকবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়ে আইনগত শাস্তি ভোগ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট