মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

এম. এ. রহমান সীমান্ত:: কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদকের আস্তানায় হানা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ আয়েশা বেগম (৫৮) নামের এক শীর্ষ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

বুধবার (২৯ জুলাই) রাত পৌনে ৪টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় এই রুদ্ধশ্বাস অভিযান চালানো হয়। অভিযানকালে ওই নারীর বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব-১৫, সিপিসি-২ এর আভিযানিক দল।

র‍্যাব ও গোয়েন্দা সূত্র জানায়, হলদিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বড়বিল এলাকায় মাদকের একটি বড় চালান মজুদের গোপন সংবাদ আসে। খবর পাওয়া মাত্রই র‍্যাবের একটি ও বিশেষ টিম কোমর বেঁধে মাঠে নামে। আধুনিক তথ্যপ্রযুক্তি এবং শক্তিশালী গোয়েন্দা নজরদারির মেলবন্ধনে নিখুঁতভাবে চিহ্নিত করা হয় ইয়াবা মজুদের ওই বাড়িটি। এরপর গভীর রাতে পুরো এলাকা ঘেরাও করে এই ঝটিকা ক্র্যাকডাউন চালানো হয়।

গ্রেফতারকৃত আয়েশা বেগম (৫৮) উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বড়বিল এলাকার বাসিন্দা। তিনি মৃত সুলতান আহমদের স্ত্রী এবং বশরি আহম্মদের কন্যা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িটিকে মাদক ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছিলেন বলে জানা গেছে।

র‍্যাব-১৫ এর দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট