মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় কুতুবজোমে পুলিশে হামলা: আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় বিএনপি নেতা কারাগারে উৎসবমুখর পরিবেশে মাতারবাড়ী পুরান বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হাসপাতালে স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনা জোন শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল প্রত্যাশা ফাউন্ডেশন মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ

শাপলাপুরে পাহাড়ি এলাকা থেকে বালি পাচারের অভিযোগে বনবিভাগের অভিযান: বালির স্তুপ ধ্বংস

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ছাদেরকাটা পাহাড়ি এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের অভিযোগে বন বিভাগের অভিযান পরিচালিত হয়েছে। ৪ আগষ্ট দুপুরে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ন কবিরের নেতৃত্বে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করে রাখা বালির স্তুপগুলো শনাক্ত করা হয়। পরে পরিবেশের ক্ষতি রোধে স্তুপ করে রাখা বালিগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, যাতে সেগুলো আর পাচার করা না যায়।

অভিযান চলাকালে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, পাহাড় ও বনাঞ্চলে অবৈধভাবে বালি উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ডের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট