মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় কুতুবজোমে পুলিশে হামলা: আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় বিএনপি নেতা কারাগারে উৎসবমুখর পরিবেশে মাতারবাড়ী পুরান বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হাসপাতালে স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনা জোন শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল প্রত্যাশা ফাউন্ডেশন মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি মহেশখালীতে শহীদ তানভীর সিদ্দিকীর কবর জিয়ারত ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

এমপি আলমগীর ফরিদ, উপজেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন সরকারি দপ্তরের শ্রদ্ধা নিবেদন!

গাজী মোহাম্মদ আবু তাহের| নিজস্ব প্রতিবেদক, মহেশখালী (কক্সবাজার):: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মহেশখালী উপজেলার কৃতী সন্তান শহীদ তানভীর সিদ্দিকীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে তাঁর কবর জিয়ারত, ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার-২, মহেশখালী–কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। তাঁর নেতৃত্বে শহীদের কবর জিয়ারত করা হয় এবং পরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ তানভীর সিদ্দিকীর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেয় মহেশখালী উপজেলা প্রশাসন, মহেশখালী থানা। পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি), রুবায়েত আহমেদ,মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সোলতান,শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারের সদস্যবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। পুষ্পমাল্য অর্পণের পর শহীদ তানভীর সিদ্দিকীসহ জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ, জাতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত আদর্শ,গণতান্ত্রিক চেতনা,ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের পরিবারের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস, গণতন্ত্র এবং আত্মত্যাগের প্রকৃত শিক্ষা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদের পরিবার এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানের পরিবেশ ছিল আবেগঘন ও মর্যাদাপূর্ণ। উপস্থিত সবাই শহীদ তানভীর সিদ্দিকীর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর আত্মত্যাগকে জাতির জন্য গৌরবের প্রতীক হিসেবে অভিহিত করেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে মহেশখালীতে আয়োজিত এই কর্মসূচি শহীদদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও জাতীয় ঐক্যের বার্তা বহন করেছে বলে উপস্থিত ব্যক্তিরা মন্তব্য করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট