বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় কুতুবজোমে পুলিশে হামলা: আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় বিএনপি নেতা কারাগারে উৎসবমুখর পরিবেশে মাতারবাড়ী পুরান বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হাসপাতালে স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনা জোন শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল প্রত্যাশা ফাউন্ডেশন মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ

বালুখালী সীমান্তে মাইন বিস্ফোরণে জেলে আহত: সংবাদ প্রসঙ্গে ছোটনের আংশিক প্রতিবাদ ও বক্তব্য

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:: কক্সবাজারের একটি অনলাইন নিউজ পোর্টালে ‘কথিত ‘ছোটন সিন্ডিকেটের মাদক আনতে কি মাইন বিস্ফোরণে ‘পা’ হারালেন বালুখালীর সেই জেলে? শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।আমি স্থানীয় মারফত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর জুমের ছড়া এলাকার জেলে বদিউল আলম আজ সকালে(৬ আগষ্ট)নাফনদীতে মাছ ধরতে গিয়ে স্থল মাইন বিস্ফোরণে ‘পা’ বিচ্ছিন্ন হয়ে গেছে।এ ঘটনা’কে ভিন্নখাতে প্রবাহিত করতে কোন মাদক সিন্ডিকেটের আস্কারায় আমার ছবি ব্যবহার পূর্বক নাম উল্লেখ করেছে একটি সংবাদ মাধ্যম।যারা এই সংবাদ প্রচার করেছে তাদের কাছে কি প্রমাণিত তথ্য আছে আমার সম্পৃক্ততার বিষয়ে? প্রশ্ন রাখলাম।।আমার বাড়ি থেকে ওই জেলের দূরত্ব অন্তত দুই কিলোমিটারের বেশী হবে।তার সাথে আমার কোন জানাশোনাও নেই।তাকে আমি তেমন চিনিওনা।জেলে বদিউল আলম জেলে হয়ে থাকলে আমার সাথে কিসের সম্পর্ক?।তার সাথে আমার কোন দূরতম সম্পর্কও নেই।আমি সংবাদকর্মী প্রকৃত তথ্য বাছাই করে সংবাদ পরিবেশন করার আহবান করছি।

এবং প্রকাশিত সংবাদে উল্লেখিত তথ্য আমার বিরুদ্ধে কোন মাদক সিন্ডিকেটের ষড়যন্ত্র বলে মনে করছি।প্রকাশিত এই সংবাদে আইনশৃঙ্খলা বাহিনী সহকাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করে উক্ত সংবাদের একাংশের জোর প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী…
 মোহাম্মদ হোছাইন ছোটন (৩০)
পিতা: মাহমুদুল হক
গ্রাম: বালুখালী,উখিয়া, কক্সবাজার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট