শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Is Haha Spin casino betrouwbaar? Online casino spelen bij een betrouwbare aanbieder মাতারবাড়ীতে চেয়ারম্যান পদ ঘিরে তৎপরতা, তরুণ প্রজন্মের সঙ্গে রফিকুল ইসলামের মতবিনিময় কয়লার রাজ্যে এবার সূর্যের বিদ্যুৎ: মাতারবাড়ীতে সরকারের ৭০মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্রের উদ্যোগ উন্নয়নের জন্য জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেতে কক্সবাজারে দৌড়ঝাঁপ; মহেশখালীতে এলএ অফিস স্থাপনের দাবি বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫৫ পরিবারের মাঝে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের ত্রাণ বিতরণ মহেশখালীতে পুলিশের সঙ্গে গুলিবিনিময়, এলজিসহ গ্রেপ্তার ১১ মামলার আসামি মেয়াদোত্তীর্ণ তিন ইউপিতে প্রশাসক নিয়োগ, মহেশখালীতে স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন অধ্যায় ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে: ইউএনও মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র, ইয়াবা ও হত্যাচেষ্টার মামলায় ৯ পরোয়ানাভুক্ত সালাউদ্দিন চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার

রেড ক্রিসেন্টে সোসাইটি বান্দরবান ইউনিটের নবগঠিত কমিটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিটের নবগঠিত এডহক কমিটির নেতৃবৃন্দরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১০ আগস্ট) বিকালে জেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এবং জেলার অসহায় ও দুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিটের নবগঠিত এডহক কমিটির ভাইস চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ, সাধারণ সম্পাদক, দৌলতুল কবির খাঁন সিদ্দিকী, সদস্য-কাজী নিরুতাজ বেগম,ম্যা ম্যা নু মার্মা,রাজুময় তঞ্চঙ্গ্যা, জিটিভির বান্দরবান জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসহাক,থুইমংপ্রু মার্মা, পাইনুচিং মার্মা, এডভোকেট মোরশেদ আলম এবং তরুণ কান্তি দাশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট