বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান সীমান্তে বিজিবির অভিযানে সন্দেহভাজন ৮ বাংলাদেশি আটক রোহিঙ্গাদের কথা শুনলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! সোনাদিয়া চ্যানেলে জেলেদের ওপর হামলা, নাছির মাঝির বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লিখিত আবেদন মাতারবাড়ীতে বিএনপি নেতা রফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের ঢল উখিয়ায় ‘ইংলিশ অলিম্পিয়াড ২০২৬’-এ তুমব্রু উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সিলভারও ব্রোঞ্জ অর্জন মহেশখালীতে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: সালাম মেম্বারসহ গ্রেপ্তার-৪

মহেশখালীতে মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: কক্সবাজারের মহেশখালীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজননক্ষেত্র সুরক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলে ও মৎস্যসংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন করার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল। সভাটি পরিচালনা করেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পরিমল চন্দ্র দে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনি এবং মহেশখালী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. এরশাদ উল্লাহ। এ ছাড়া উপজেলা মৎস্য কার্যালয়ের সহকারী মাহমুদুল হক, শাকিবিল্লাহ, গিয়াস উদ্দিন, শাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব, ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা এবং ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়। ইলিশ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এ সম্পদের টেকসই উৎপাদন বজায় রাখতে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা অত্যন্ত জরুরি। মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারলে ইলিশের পোনা ও পরবর্তী প্রজন্মের উৎপাদন বাড়বে, যা দেশের মৎস্যসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ সময় ইলিশ আহরণ থেকে বিরত থাকা এবং সরকারি নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, মা ইলিশ সংরক্ষণে জেলে, মৎস্য ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সচেতন হতে হবে। পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা এবং মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা সম্ভব হলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্যজীবীদের জীবিকা ও দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট