রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান সীমান্তে বিজিবির অভিযানে সন্দেহভাজন ৮ বাংলাদেশি আটক রোহিঙ্গাদের কথা শুনলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! সোনাদিয়া চ্যানেলে জেলেদের ওপর হামলা, নাছির মাঝির বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লিখিত আবেদন মাতারবাড়ীতে বিএনপি নেতা রফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের ঢল উখিয়ায় ‘ইংলিশ অলিম্পিয়াড ২০২৬’-এ তুমব্রু উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সিলভারও ব্রোঞ্জ অর্জন মহেশখালীতে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: সালাম মেম্বারসহ গ্রেপ্তার-৪

মহেশখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে দুই ফার্মেসি কে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪৪৫ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল মহেশখালী:: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় দালালচক্রের তৎপরতা রোধ ও ওষুধ বিক্রয়ের অনিয়ম প্রতিরোধে ১৭ই জুন বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। এ সময় বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ সংরক্ষণ এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় দুটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং হাসপাতালকেন্দ্রিক দালালচক্র নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট