বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় কুতুবজোমে পুলিশে হামলা: আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় বিএনপি নেতা কারাগারে উৎসবমুখর পরিবেশে মাতারবাড়ী পুরান বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হাসপাতালে স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনা জোন শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল প্রত্যাশা ফাউন্ডেশন মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ

রামুতে বন বিট কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ কয়েক হাজার পরিবার!

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

সরজমিনে প্রতিবেদনে গেলে সংবাদকর্মীকেও মামলার হুমকি! 

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, রামু প্রতিনিধি:: কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে বাঁকখালী রেঞ্জের বাঁকখালী বন বিট কর্মকর্তা ও মৌলভীরকাটা বন বিটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফিজুর রহমানের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে খাস ও বন বিভাগের জমিতে বসবাসরত কয়েক হাজার পরিবার ক্ষোভ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কচ্ছপিয়া ইউনিয়নের কথিত হেডম্যান শাহ আলমের মাধ্যমে হাজিরপাড়া, নতুন তিতারপাড়া, গোদাইয়াকাটা, দক্ষিণ মৌলভীরকাটা, মৌলভীরকাটা নদীর পশ্চিম তীর, জাদিমুড়া ও মনিরঝিলসহ বিভিন্ন এলাকায় নতুন ঘর নির্মাণকারীদের বিরুদ্ধে বন মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বিট কর্মকর্তা মোস্তফিজুর রহমান এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চালিয়ে আসছেন।
অভিযোগ রয়েছে, বন বিভাগের জমি দখল ও বিক্রির ক্ষেত্রেও একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। নতুন তিতারপাড়ার মোহাম্মদ জামান ও নুরুল হাকিমসহ কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এতে বন বিভাগের রাজস্ব ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।
সরেজমিন অনুসন্ধানে স্থানীয়রা জানান, কচ্ছপিয়ার মো. আলমের কাছ থেকে ৭০ হাজার টাকা, প্রবাসী ফজল আলীর কাছ থেকে ৮০ হাজার টাকা, মুকবুল আহামেদের কাছ থেকে ৪৫ হাজার টাকা, শাকের আলম ও বেলাল হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকা করে এবং মোহাম্মদ ইলিয়াছ ও ইদ্রিসের কাছ থেকে ৭০ হাজার টাকাসহ বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন টুক্কুকে বন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।
অভিযুক্ত বিট কর্মকর্তা মোস্তফিজুর রহমানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি অভিযোগ অস্বীকার না করে সংবাদকর্মীকে বন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

​ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কুকে উল্টো বন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিট কর্মকর্তা মস্তফিজুর রহমান। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন বলে জানা গেছে।

​অত্র এলাকার বাসিন্দারা জানান, এই বিট কর্মকর্তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। প্রভাবশালী সিন্ডিকেটের সহযোগিতায় তিনি যে অরাজকতা সৃষ্টি করেছেন, তা বন্ধ করতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট