মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট এর আওতায় দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজারের ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে  বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার আলমাছিয়া ডিগ্রি মাদরাসা, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ও পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে প্রত্যহিক সমাবেশ শেষে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি পালন করেন।

এসময় শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালিও প্রতিষ্টান প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে শিক্ষা প্রতিষ্টান চত্বরে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

জানতে চাইলে  প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত বলেন, ‘গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুরুত্ব বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মতো ক্যাম্পেইন ঘোষণা করেছেন, যা আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম শফি বলেন, আমাদের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল মহোদয়ের নির্দেশনা হলো শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে স্কুল-মাদরাসার প্রধান, সহকারী শিক্ষক- কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক-শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট