মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া কবরস্থান ও নির্মানাধিন বায়তুল মামুর জামে মসজিদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময করেছেন জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।

২৯ জুন  (সোমবার) সন্ধ্যায় তিনি নয়াপাড়া কবরস্থান পরিদর্শন করেন এবং মসজিদে মাগরিব নামাজ আদায় করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

এসময় এলাকাবাসী কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ,  মসজিদের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা, উন্নয়ন এবং এলাকার সড়ক সংস্কার বিষয়টি প্রশাসকের নজরে আনেন। তারা দ্রুত এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও দাবি জানান। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে তাৎক্ষণিক ধর্মীয় ও জনকল্যাণমূলক এ দুই প্রতিষ্ঠানের উন্নয়নকাজ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রশাসক।

জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। নয়াপাড়া কবরস্থান ও মসজিদের উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়িত হবে, যা স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

পরিদর্শন ও মতবিনিময়কালে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু তাহের, আলমাছিয়া ডিগ্রি মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আবু বকর, খুটাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ সেলিম কোম্পানি, নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান  শিক্ষক আবদুল মালেক, ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল খালেক কালু,  সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, কৃষকদল ইউনিয়ন সভাপতি শফিউল আলম শফি, মাষ্টার মীর মোহাম্মদ জুনাইদ, যুবনেতা জাহাঙ্গীর আলম, কামাল উদ্দীন, জসিম উদ্দিন, হুমায়ুন কবির, শ্রমিকনেতা সেকান্দর আলী, লিটন ফরহাদ ও ছাত্র নেতা জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট