বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালীতে পুলিশ ক্যাম্প ইনচার্জ রাজু আহমেদের নেতৃত্বে অভিযান: অস্ত্র ও কার্তুজসহ আটক ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী (কক্সবাজার)::​কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের ‘বধুয়ার ঘাট বিএনপি ঘোনা’ নামক একটি চিংড়ি ঘেরে সফল অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র ও কার্তুজসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। কালারমারছড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাজু আহমেদ গাজীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পুলিশের দাবি, এলাকায় সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুলতানের দিকনির্দেশনায় কালারমারছড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাজু আহমেদ গাজীর নেতৃত্বে মহেশখালী থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গত ২৮ জুন ২০২৬ তারিখ রাত ১১টা ৫০ মিনিটে ধলঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার ওই চিংড়ি ঘেরে হানা দেয় পুলিশ।

​অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে কালারমারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনুসখালী এলাকার মোঃ ইসমাইলের ছেলে হালিম মোহাম্মদ মিজবা (২৫) এবং একই এলাকার মৃত ফরিদ আলমের ছেলে শাহাদাৎ হোসেন রিফাত (২৭) কে আটক করা হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চিংড়ি ঘের সংলগ্ন একটি সেমিপাকা ঘরের উত্তরমুখী কক্ষে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ২টির কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও অস্ত্রের উপস্থিতি নিয়ে সাধারণ জনমনে চরম আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের এই সফল অভিযানের পর স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সচেতন মহল পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়ে অঞ্চলটিকে সম্পূর্ণ নিরাপদ ও সন্ত্রাসমুক্ত করতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুলতান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মহেশখালী উপজেলায় সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট