বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি:: পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, স্থায়ী নিরাপত্তা বিধান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনটিরও বেশি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ।

​আজ রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কংজ প্রু মারমা। এতে বলা হয়, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করার সিদ্ধান্তটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

​সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সুধাঅং মারমা, মংখই মারমা, থৈংলাপ্রু মারমা এবং চেংঞা মারমাসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতির ধারা অব্যাহত রাখা এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করতে এই কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব কমিটির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের মধ্যে বজায় থাকা সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং এলাকার শান্তি ও সামাজিক গতিশীলতা বাড়বে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

​সংবাদ সম্মেলন থেকে পার্বত্য অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে বর্তমান সরকারের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করা হয় এবং সরকারের প্রতি বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের পূর্ণ আস্থা ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট