বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

রাপ্রু মারমা,​পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:: বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতা বজায় রাখা ও দৃষ্টিনন্দন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রশংসনীয় উদ্যোগ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য রুমেল মারমা।

​পানছড়ি উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি বিদ্যালয়গুলোর পরিবেশ সুরক্ষায় এই সহযোগিতার প্রতিশ্রুতি দেন ও বাস্তবায়ন করেন। সাক্ষাৎকালে শিক্ষক নেতৃবৃন্দ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান নানা সমস্যা, অবকাঠামোগত ঘাটতি ও দৈনন্দিন প্রয়োজনের কথা জেলা পরিষদ সদস্যের নিকট তুলে ধরেন।

​এ সময় জেলা পরিষদ সদস্য রুমেল মারমা মনোযোগ দিয়ে শিক্ষকদের কথা শুনেন এবং পানছড়ির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাস্টবিন প্রদানসহ নানা ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তাৎক্ষণিকভাবে পানছড়ি উপজেলার ৮টি বিদ্যালয়ে ২টি করে মোট ১৬টি ডাস্টবিন এবং ময়লা পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১টি করে মোট ৮টি রিসাইকেল বিন প্রদান করা হয়।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতে বিদ্যালয়গুলোর সার্বিক উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
​সাক্ষাৎকালে পানছড়ি উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষকরা রুমেল মারমার এ রূপ ইতিবাচক ও আন্তরিক উদ্যোগের জন্য তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট