মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

রামুতে সাধারণ কেয়ারটেকার নিয়োগ পরিক্ষায় অনিয়মের গুরুতর অভিযোগ! 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: রামু উপজেলার কচ্ছপিয়া, গর্জনিয়া ও ঈদগড় এলাকার ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার পদে নিয়োগ পরীক্ষা গত ২৮ জুন ২০২৬ তারিখে কক্সবাজারের বাইতুশরফে অনুষ্ঠিত হয়েছে। তবে এ নিয়োগ পরীক্ষা ঘিরে বয়সসীমা লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা জাবের আহমদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর নির্ধারণ করা হলেও তার জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য সনদ অনুযায়ী জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৮৫। সে হিসাবে নির্ধারিত বয়সসীমা অতিক্রম করার পরও তিনি কীভাবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। অভিযোগে আরও বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তির ৩, ৪ ও ৫ নম্বর শর্ত নিয়েও তার বিরুদ্ধে আপত্তি রয়েছে। তার পরীক্ষার রোল নম্বর ছিল ১১।

এছাড়া অভিযোগ রয়েছে, পরীক্ষার আগে টানা তিন দিন তিনি কক্সবাজারে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ের পাশের একটি ভাড়া বাসায় অবস্থান করে অর্থের বিনিময়ে বিশেষ সহযোগিতা নিয়ে পরীক্ষায় অংশ নেন। এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা মো. তৈয়ব ও আব্দুর রহিম সাংবাদিকদের কাছে মৌখিক অভিযোগ করেছেন।

জানা গেছে,ইসলামি ফাউন্ডেশন কক্সবাজার জেলায় উপজেলার প্রায় ৭০০ জন কেয়ারটেকার ও সাধারণ কেয়ারটেকার পদের প্রার্থীর নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়। এর মধ্যে রামুর কচ্ছপিয়া, গর্জনিয়া ও ঈদগড় এলাকার সাধারণ কেয়ারটেকার পদে অংশগ্রহণ করেন তিনজন প্রার্থী। তারা হলেন জাবের আহমদ, আব্দুর রহিম এবং মাওলানা মো. তৈয়ব। অভিযোগকারীদের দাবি, অনিয়মের মাধ্যমে জাবের আহমদকে উত্তীর্ণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর বলেন, “এ ধরনের অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ভাই ভাই পরীক্ষা নেওয়ার সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট