মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

চকরিয়ায় গাছ কাটা নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে জায়গাজমির ভাগ-বাঁটোয়ারা ও গাছ কাটা নিয়ে বিরোধের জেরে মো. নুরুল ইসলাম (৫৪) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার সকাল ১০টার দিকে খুটাখালী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. নুরুল ইসলামের পুরোনো বসতভিটা খুটাখালীর দক্ষিণপাড়া এলাকায় হলেও তিনি বর্তমানে গোলডেবা এলাকায় বসবাস করতেন। পৈতৃক জায়গাজমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে নুরুল ইসলামের সঙ্গে তাঁর ছোট ভাই আবদুর রহিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে পুরোনো বসতভিটায় আবদুর রহিম গাছ কাটতে গেলে খবর পেয়ে সেখানে ছুটে যান বড় ভাই নুরুল ইসলাম। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নুরুল ইসলামও দুটি গাছ কাটেন। এতে চরম ক্ষিপ্ত হয়ে আবদুর রহিম ও তাঁর পরিবারের সদস্যরা নুরুল ইসলামের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। হামলার সময় নুরুল ইসলামের শরীরের একাধিক স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

​পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরুল ইসলামকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জায়গাজমি ও গাছ কাটার বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত ব্যক্তির পিঠে, পায়ে ও গলার নিচে একাধিক কোপের গভীর আঘাত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট