মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী- কালাপাড়া -ঈদগড় সড়ক নির্মাণ নিয়ে স্থানীয় বনবিভাগের নানা নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। তারা অবিলম্বে সড়ক নির্মানের দাবী জানিয়ে স্থানীয় সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের হস্তক্ষেপ কামনা করেছেন।

৩ জুলাই ( শুক্রবার) বিকেলে উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্বপাড়া সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১১ কিলোমিটার সড়কের মধ্য ইতিমধ্যে উভয় পাশে প্রায় সাড়ে ৮ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন হয়েছে। মাত্র ২. ৮ কিলোমিটার রাস্তা নিয়ে মাঝখানে নানা তালবাহানা শুরু করেছে বনবিভাগ। যেখানে শতবছরের চলাচল রাস্তা রয়েছে। সেখানে রাস্তা হলে একটা গাছও কাটা যাবেনা। বাড়বে রামু-লামা- নাইক্ষংছড়ি- চকরিয়াসহ ৪টি উপজেলার জনসাধারণের যোগাযোগ ও সেখানকার উৎপাদিত পন্য সরবরাহ।

বক্তার আরো বলেন, জাতীয় দৈনিক প্রথম আলোর প্রতিবেদনের সাথে বাস্তবতার মিল নেই। দীর্ঘ বছরেও মধুশিয়া এলাকায় হয়নি হাতি-মানুষের দ্বন্ধ বা সংঘাত।
মিথ্যা অজুহাতে সড়ক নির্মানে বাঁধা হয়ে দাড়িয়েছে বনবিভাগ। সড়কটি চালু করা হলে কালাপাড়া, লাইল্যারমারপাড়া, কাগজিখোলা, রইগ্যাঝিরি এলাকার শিক্ষা ব্যবস্থা, কৃষি পণ্যের ন্যার্য দাম, চিকিৎসাসহ নানা সুবিধা বাড়বে। তারা অবিলম্বে সড়ক নির্মান কাজ চালু করে এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে ছাত্রনেতা রায়হান উদ্দীনের সঞ্চালনায় খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ পেটান, সাবেক মেম্বার আনোয়ার হোসেন, শিক্ষক মাওলানা শাহাব উদ্দিন আরমান, সাঈদ মোঃ শাহজালাল, যুবনেতা শীষ মোহাম্মদ রাশোল ও শ্রমিক নেতা কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে খুটাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, কালাপাড়া, লাইল্যারমারপাড়া, কাগজিখোলা, রইগ্যাঝিরি ও সাপেরগাড়া এলাকার লোকজন অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট