মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

স্ত্রীর সঙ্গে অভিমান ভাঙার আগেই নিভে গেল জাফরের প্রাণ

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

এম. এ. রহমান সীমান্ত:: ​সামান্য এক রাতের মনোমালিন্য যে জীবনের শেষ বিদায় হয়ে দাঁড়াবে, তা ভাবতেও পারেনি কেউ। ভোরবেলা স্ত্রীর সঙ্গে কোনো কথা না বলেই মাইক্রোবাস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন জাফর। কিন্তু সন্ধ্যা নামার আগেই স্বজনদের কাছে পৌঁছাল তার মৃত্যুর এক হৃদয়বিদারক সংবাদ।

​গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মাইক্রোবাসচালক জাফর। নিহত জাফর উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ডাকুয়া পাড়ার বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রামুর জোয়ারিয়ানালা এলাকায় যাত্রীবাহী একটি সি-লাইন বাসের সঙ্গে জাফরের চালিত মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​এদিকে স্বামীর আকস্মিক মৃত্যুর খবর শুনে কক্সবাজার সদর হাসপাতালে ছুটে যান জাফরের স্ত্রী। হাসপাতালের মর্গের সামনে স্বামীর মরদেহের পাশে দাঁড়িয়ে তার কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। সামান্য অভিমানের জেরে শেষ কথাটুকুও যে বলা হলো না, এই তীব্র অনুশোচনা আর শোক যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট