মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):: টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই দুর্যোগের মধ্যে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি লায়েক ইবনে ফাজেল।

সৃষ্ট বন্যার দিন থেকে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল নিজস্ব অর্থায়নে প্রথমে তিনি ভাদিতলা, মেহেরঘোনা ও জাগিরপাড়া এলাকায় অসহায় পরিবারের হাতে শুকনো খাবার, আর্থিক সহায়তা তুলে দেন। ত্রাণ বিতরণকালে তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ত্রাণ ও নগদ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্তরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ব্যক্তিগত উদ্যোগে পাওয়া সহায়তা তাদের অনেকটা স্বস্তি দিয়েছে।

চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল বলেন, আমি যতদিন বেঁচে থাকব, ততদিন সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়ার চেষ্টা করব। মানুষের সেবাই আমার প্রধান লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট