মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):: টানা বর্ষণ ও উজানি পানি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জনজীবনকে স্থবির হয়ে উঠেছে। টানা বৃষ্টিতে জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বিশেষ করে তেলী পাড়া,সুপারি গলি, মাছুয়া পাড়া, হিন্দুপাড়া ও ছাতিপাড়া এলাকায় কোমর সমান পানিতে তলিয়ে গেছে শতাধিক বসতবাড়ি। পানিতে ডুবে গেছে অনেক পরিবারের রান্নাঘর, চুলা ও জ্বালানি। ফলে অসংখ্য পরিবারের পক্ষে একবেলা খাবার রান্না করাও দুস্কর হয়ে পড়েছে।

এমন মুহূর্তে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলার অন্যতম সামাজিক  সংগঠন জাগ্রত জালালাবাদ। অসহায় ও পানিবন্দী মানুষের কষ্ট লাঘবে সংগঠনটির উদ্যোগে প্লাবিত শতাধিক পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

এসময় মানবিক সংগঠনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মোবারক সাঈদ, কো-চেয়ারম্যান  মামুনুর রশিদ, মোহাম্মদ আবদুল্লাহ , তানভীরুল ইসলাম আইয়ুব, কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সহ-সভাপতি আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল কবির রাকিব ,অর্থ সম্পাদক শহিদ জুমলা, দপ্তর সম্পাদক ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাশেদুল কবির রাহাত,নির্বাহী সদস্য মহি উদ্দিন তাকি, জিয়াদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, যখন চারদিকে শুধু পানি আর অনিশ্চয়তা, তখন জাগ্রত জালালাবাদ এর সদস্যরা রান্না করা খাবার নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। এমন উদ্যোগ শুধু ক্ষুধা নিবারণই করেনি, বরং বিপদের সময় মানুষের পাশে থাকার এক অনন্য বার্তাও পৌঁছে দিয়েছে।

তারা সংগঠনটির এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে আরো বলেন, মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সমাজসেবার পরিচয়। জাগ্রত জালালাবাদ আবারও প্রমাণ করেছে, মানবতা ও সেবার চেতনা থাকলে প্রতিকূল পরিবেশও মানুষের কল্যাণে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট