মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য 

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কক্সবাজারের ঈদগাঁও  উপজেলাজুড়ে শ্রেষ্ঠত্ব ধরে রেখে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়। তৎমধ্যে  ৯ জন ট্যালেন্টপুল,১১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছেন। যার ফলে- উপজেলায় শতভাগ বৃত্তিতে গৌরব অর্জন করেন।

এমন অর্জনের খবর প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে খুশির আমেজে মুখরিত হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিদ্যালয়টির সাফল্য নিয়ে ব্যাপক প্রশংসা,অভিনন্দনের জোয়ার বইতে দেখা গেছে।

১৩ জুলাই (সোমবার) বিকেলে বিদ্যালয়ে বৃত্তি লাভ করা সকল শিক্ষার্থীদের একত্রিত করেই স্কুলের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষক,অভিভাবক ও ছাত্র- ছাত্রীদের নিয়ে ফটোশেসনে মিলিত হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সার্বক্ষণিক সহযোগিতা এবং সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থাপনার কারনে এই অনন্য সাফল্য ধরে রাখা সম্ভব হয়। এ অর্জন ভবিষ্যতে স্কুলের লেখাপড়ার মান আরও সমৃদ্ধ করতে অনুপ্রেরণা হিসেবে শক্তি,সাহস যোগাবে, এমনি আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যালয় প্রধান শিক্ষক মনজুর আলম জানান, বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্যের পেছনে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এটি ধরে রাখা সম্ভব হয়েছে। যারা বৃত্তি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বিদ্যালয়টির সুনাম অক্ষুন্ন রেখেছেন সকলকে ধন্যবাদ জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট