মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):: ছড়াখাল থেকে বালি উত্তোলনের কারনে ও টানা বৃষ্টিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেস্ট অফিসপাড়া সড়কের প্রায় ১শ মিটার এলাকা ধ্বসে পড়েছে। এতে সড়কের ওই অংশ এবং জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার চরম ঝুঁকিতে পড়েছে। তবে এমন পরিস্থিতির পরও বিদ্যুৎ, এলজিইডি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ফরেস্ট অফিসপাড়া থেকে দুর্বৃত্তরা দিনরাত একাধিক সেলু মেশিনের মাধ্যমে বালি উত্তোলন করে পাচার করে। এর ফলে অফিসপাড়া সড়ক, মসজিদ, বিট কর্মকর্তার কার্যালয়,, মহাসড়কের চট্টগ্রাম-কক্সবাজার ব্রীজ ও জাতীয় পাওয়ার গ্রিডের একটি টাওয়ার ব্যাপক ঝুঁকিতে রয়েছে।  যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে মহাসড়কের ব্রীজের ওই অংশ।

খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের ব্যাপারে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।

পাওয়ার গ্রিড চট্টগ্রাম অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী তাফস কুমার ভৌমিক বলেন, চকরিয়ার খুটাখালী ছড়াখাল থেকে বালি উত্তোলনের কারনে জাতীয় পাওয়ার গ্রিডের একটি টাওয়ার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জেনেছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সহকারী প্রকৌশলীকে বাদী হয়ে মামলা করতে বলা হয়েছে।

এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক বলেন, ধ্বসে পড়া সড়কটি এলজিইডির। কিন্তু বেশি ঝুঁকিতে রয়েছে জাতীয় পাওয়ার গ্রিডের টাওয়ার। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট