শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র, ইয়াবা ও হত্যাচেষ্টার মামলায় ৯ পরোয়ানাভুক্ত সালাউদ্দিন চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার মহেশখালীর তিন ইউনিয়নে প্রশাসক নিয়োগের প্রস্তাব নিয়ে হাইকোর্টের রুল হাত ধোয়ার অভ্যাস গড়তে মহেশখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন বর্নিল আয়োজনে বান্দরবানে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী ও পরিচিতি সভা পালংখালীতে রোহিঙ্গা সন্ত্রাসী দিয়ে বসতভিটা দখলে নিতে হামলা-ভাংচুর অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! বান্দরবানের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ইসলামী সমাজকল্যাণ সমিতি ও পাঠাগারের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে ৫ হাজার ৬৩০ বন্যার্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে চালক আনোয়ারের মৃত্যু সহকর্মীর স্মৃতিতে আবেগঘন শ্রদ্ধা, রিয়াদ আরাফাতের প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন আতাউল্লাহ বুখারী

ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):: কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  উদ্যোগে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় জালালাবাদ ইউনিয়নে বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৫ জুলাই ( বুধবার)  দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন।

সহায়তা সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করেন তারা। বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘব এবং বিশেষ করে শিশু, নারী ও পরিবারের জরুরি চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এসবের মধ্যে ছিল পানির জার, প্লাস্টিকের মগ, শিশুদের পটি, বদনা, টয়লেট ব্রাশ, শিশু ও বড়দের জুতা, শিশুদের ন্যাপকিন, ডিটারজেন্ট পাউডার, গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান, স্যানিটারি ন্যাপকিন, গামছা, নেল কাটারসহ আরও অনেক জরুরি উপকরণ।

বিতরনকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ইউনিয়নের নারী/ পুরুষ জনপ্রতিনিধি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট