মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

কুতুবজোমের আলোচিত ইউপি সদস্য বাদশা:বিতর্কের আসল কারণ কি? জনপ্রিয়তা নাকি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা!

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের| নিজস্ব প্রতিবেদক, মহেশখালী (কক্সবাজার):: কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত ইউপি সদস্য শামসুল ইসলাম বাদশাকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা, অভিযোগ ও পাল্টা অভিযোগ ছড়িয়ে পড়েছে। ফেসবুকে তাঁকে নিয়ে নানা মুখরোচক দাবি ও অভিযোগ প্রচার করা হলেও, সেসব দাবির কতটুকু তথ্যভিত্তিক আর কতটুকু উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বা গুজব, তা নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

​কুতুবজোম ইউনিয়নের আজিয়াকাটা গ্রামের বাসিন্দা মীর কাসেমের ৪২ বছর বয়সী ছেলে শামসুল ইসলাম বাদশা পরপর তিনবার বিপুল ভোটে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন। দীর্ঘ সময় ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করায় এলাকায় তাঁর যেমন শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে, তেমনি তৈরি হয়েছে শক্ত রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষও।

​সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে পোস্ট, ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ার পর গুঞ্জন শুরু হয়েছে—তাঁর এই বিতর্ক কি জনপ্রতিনিধি হিসেবে জনপ্রিয়তার কারণে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা? নাকি ফিশিং ট্রালারের আড়ালে ইয়াবা কিংবা জলদস্যুতা নিয়ন্ত্রণের মতো গম্ভীর কোনো অপকর্মের অভিযোগ?

​সামাজিক মাধ্যমে অভিযোগের ঝড় উঠলেও, নিরপেক্ষ অনুসন্ধানে এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য সরকারি নথি, আদালতের রায় কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি, যা দিয়ে প্রচারিত অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করা যায়। ফলে পর্যাপ্ত দাপ্তরিক তথ্যপ্রমাণ ছাড়া সামাজিক মাধ্যমে ওঠা অভিযোগগুলোকে সত্য হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই।

​এই অনুসন্ধানী প্রতিবেদনের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে প্রচারিত এসব অভিযোগের প্রকৃত উৎস কারা, কোনো মামলা, জিডি বা সরকারি তদন্তের নথি রয়েছে কি না, কিংবা স্থানীয় রাজনৈতিক কোন্দল ও ব্যক্তি স্বার্থ এই অপপ্রচারের পেছনে ভূমিকা রাখছে কি না—তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

​এদিকে শামসুল ইসলাম বাদশাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা গেছে চরম মেরুকরণ। বাসিন্দাদের একাংশের মতে, তিনি দীর্ঘদিন ধরে সফলভাবে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে প্রতিপক্ষ গ্রুপ তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাব কোণঠাসা করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। অন্যদিকে আরেকংশের দাবি, সামাজিক মাধ্যমে ওঠা বিষয়গুলো হালকাভাবে না দেখে নিরপেক্ষ ও সুনির্দিষ্ট তদন্ত করা উচিত। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ হাজির করতে না পারায় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর অবস্থানের ওপর নির্ভর করতে হচ্ছে।

​অভিযোগ ও সমালোচনার বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য শামসুল ইসলাম বাদশার বক্তব্য নেওয়ার পাশাপাশি কুতুবজোম ইউনিয়ন পরিষদ, মহেশখালী থানা, উপজেলা প্রশাসন এবং স্থানীয় দায়িত্বশীল কর্তাব্যক্তিদের সুনির্দিষ্ট মন্তব্য সংগ্রহের প্রক্রিয়া চলছে।

(এই অনুসন্ধান চলমান। পরবর্তী পর্বে সরকারি নথি, মামলার তথ্য, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান, ইউপি সদস্যের পূর্ণাঙ্গ বক্তব্য এবং স্থানীয় বাসিন্দাদের প্রত্যক্ষ সাক্ষাৎকার বিশ্লেষণ করে বিস্তারিত চিত্র তুলে ধরা হবে।)

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট