শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Is Haha Spin casino betrouwbaar? Online casino spelen bij een betrouwbare aanbieder মাতারবাড়ীতে চেয়ারম্যান পদ ঘিরে তৎপরতা, তরুণ প্রজন্মের সঙ্গে রফিকুল ইসলামের মতবিনিময় কয়লার রাজ্যে এবার সূর্যের বিদ্যুৎ: মাতারবাড়ীতে সরকারের ৭০মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্রের উদ্যোগ উন্নয়নের জন্য জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেতে কক্সবাজারে দৌড়ঝাঁপ; মহেশখালীতে এলএ অফিস স্থাপনের দাবি বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫৫ পরিবারের মাঝে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের ত্রাণ বিতরণ মহেশখালীতে পুলিশের সঙ্গে গুলিবিনিময়, এলজিসহ গ্রেপ্তার ১১ মামলার আসামি মেয়াদোত্তীর্ণ তিন ইউপিতে প্রশাসক নিয়োগ, মহেশখালীতে স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন অধ্যায় ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে: ইউএনও মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র, ইয়াবা ও হত্যাচেষ্টার মামলায় ৯ পরোয়ানাভুক্ত সালাউদ্দিন চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

​গত ২৪ জুলাই ‘দৈনিক আপন কণ্ঠ’ পত্রিকার অনলাইন সংস্করণে “রোহিঙ্গাদের নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট করে দেওয়ার নামে প্রতারণা করে লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ” শিরোনামে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং চরম মানহানিকর। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

​প্রকৃতপক্ষে, রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন, এনআইডি কিংবা পাসপোর্ট সংক্রান্ত কোনো ধরণের কর্মকাণ্ডের সাথে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। প্রতিবেদনে আমার বিরুদ্ধে যে টাকা হাতিয়ে নেওয়ার কাল্পনিক অভিযোগ আনা হয়েছে, তা নিতান্তই মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে।

​আমি কখনোই কোনো ধরনের বেআইনি কাজের সাথে জড়িত ছিলাম না এবং এখনো নই। তাই এই ধরণের ভিত্তিহীন ও বানোয়াট সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

  • ​প্রতিবাদকারী:
  • মুর্শেদ
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট