মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালীর গোরকঘাটা বাজারে ফুটপাত দখলে জরিমানা, অব্যাহত থাকবে উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের, নিজস্ব প্রতিবেদক (মহেশখালী, কক্সবাজার):: মহেশখালী পৌরসভার প্রাণকেন্দ্র গোরকঘাটা বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনদুর্ভোগ তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২৫ জুলাই ২০২৬) পরিচালিত এই মোবাইল কোর্টে তিন ব্যক্তিকে পৃথক তিনটি মামলায় মোট ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এই অভিযান পরিচালনা করেন। বাজার এলাকার ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে গোরকঘাটা বাজারের বিভিন্ন পয়েন্টে ফুটপাত দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় সাধারণ মানুষকে বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছিল। এর ফলে একদিকে যেমন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পথচারীরা পড়ছিলেন মারাত্মক দুর্ঘটনার ঝুঁকিতে। এমন পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং অভিযুক্তদের জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে সরকারি জায়গা দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

​স্থানীয় বাসিন্দাদের মতে, গোরকঘাটা বাজারে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে নারী, শিশু, শিক্ষার্থী, বয়স্ক ও প্রতিবন্ধীসহ সাধারণ পথচারীদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।

​এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা, সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অবৈধ দখল ও ফুটপাত দখলের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকারি জায়গা দখল না করে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে। তবে স্থানীয় সচেতন মহল মনে করছেন, কেবল একদিনের অভিযানে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বাজার এলাকাকে স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি, সচেতনতামূলক কার্যক্রম এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা জরুরি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট