মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

অনলাইন শপ Optiluxbd-এর প্রতারণা: লটারিতে জেতা বাইক ১ বছরেও পাননি রোহিঙ্গা যুবক একারাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

এম.এ.রহমান সীমান্ত:: অনলাইন কেনাকাটার আকর্ষণীয় অফারে লটারিতে মোটরসাইকেল জিতেও দীর্ঘ এক বছর দুই মাস ধরে পুরস্কার না পেয়ে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ উঠেছে জনপ্রিয় অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান ‘Optiluxbd’-এর বিরুদ্ধে। লক্ষাধিক টাকার কেনাকাটা করে এবং ভিডিও প্রমাণের ভিত্তিতে লটারিতে প্রথম পুরস্কার বিজয়ী হয়েও চূড়ান্তভাবে বাইকটি হাতে পাননি এক গ্রাহক।

​ভুক্তভোগী যুবক কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের C-10 ব্লকের বাসিন্দা সালামত উল্লাহর পুত্র মোহাম্মদ একারাম।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১২ এপ্রিল ২০২৫ তারিখে ‘Optiluxbd’ নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে ডেলিভারি চার্জসহ ১,২০০ টাকার বিনিময়ে একটি চশমা ও একটি মানিব্যাগ ক্রয় করেন একারাম। এই কেনাকাটার সুবাদে তিনি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আয়োজিত একটি লটারি ক্যাম্পেইনে অংশ নেওয়ার সুযোগ পান। পরবর্তীতে ২১ এপ্রিল আয়োজিত উক্ত লটারির র‌্যাফেল ড্র-তে একারাম প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরবাইক বিজয়ী হন।

​তবে বিজয়ী ঘোষণার দীর্ঘ এক বছর দুই মাস পার হয়ে গেলেও নানা টালবাহানা ও অজুহাতে পুরস্কার প্রদান পিছিয়ে দিচ্ছে Optiluxbd কর্তৃপক্ষ। ভুক্তভোগী একারামের দাবি, তিনি পূর্বেও পর্যায়ক্রমে এই অনলাইন শপটি থেকে লক্ষাধিক টাকার বিভিন্ন পণ্য ক্রয় করেছিলেন। নিয়মিত গ্রাহক হওয়া সত্ত্বেও এমন প্রবঞ্চনায় তিনি হতাশ।

​তিনি আরও জানান, পণ্য কেনাকাটার রসিদ, লটারিতে আবেদন, বিজয়ী ঘোষণার প্রমানাদি এবং ড্র অনুষ্ঠানের যাবতীয় ভিডিও ধারণকৃত প্রমাণপত্র তার কাছে সুরক্ষিত রয়েছে। বারবার যোগাযোগ করা হলেও অনলাইন শপটির দায়িত্বশীলদের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সমাধান মিলছে না বলে অভিযোগ করেছেন তিনি।

অনলাইন কেনাকাটার মাধ্যমে এভাবে সাধারণ গ্রাহক ও শরণার্থীদের সাথে প্রতারণামূলক আচরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে উক্ত অনলাইন প্রতিষ্ঠানের বাণিজ্যিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট