বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান সীমান্তে বিজিবির অভিযানে সন্দেহভাজন ৮ বাংলাদেশি আটক রোহিঙ্গাদের কথা শুনলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! সোনাদিয়া চ্যানেলে জেলেদের ওপর হামলা, নাছির মাঝির বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লিখিত আবেদন মাতারবাড়ীতে বিএনপি নেতা রফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের ঢল উখিয়ায় ‘ইংলিশ অলিম্পিয়াড ২০২৬’-এ তুমব্রু উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সিলভারও ব্রোঞ্জ অর্জন মহেশখালীতে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: সালাম মেম্বারসহ গ্রেপ্তার-৪

বান্দরবানের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ইসলামী সমাজকল্যাণ সমিতি ও পাঠাগারের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:: বান্দরবানের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজনীন সুলতানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজকল্যাণ সমিতি ও ইসলামী পাঠাগারের নেতৃবৃন্দ।

সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠন দুটির নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজকল্যাণ সমিতির সেক্রেটারি ও ইসলামী পাঠাগারের নির্বাহী সদস্য মোহাম্মদ ইসহাক, সমিতির নির্বাহী সদস্য ও বান্দরবান প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মুহাম্মদ আলী, সমিতির নির্বাহী সদস্য শফিকুল আলম বাবুল এবং বান্দরবান ইসলামী পাঠাগারের সদস্য ও লেখক মো. নুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানা বলেন, বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজকল্যাণ সমিতি সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
তিনি ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং জনকল্যাণে সক্রিয় ভূমিকা রাখার জন্য সংগঠনটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে জেলা প্রশাসক বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজকল্যাণ সমিতি ও ইসলামী পাঠাগারের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট