মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান সীমান্তে বিজিবির অভিযানে সন্দেহভাজন ৮ বাংলাদেশি আটক রোহিঙ্গাদের কথা শুনলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! সোনাদিয়া চ্যানেলে জেলেদের ওপর হামলা, নাছির মাঝির বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লিখিত আবেদন মাতারবাড়ীতে বিএনপি নেতা রফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের ঢল উখিয়ায় ‘ইংলিশ অলিম্পিয়াড ২০২৬’-এ তুমব্রু উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সিলভারও ব্রোঞ্জ অর্জন মহেশখালীতে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: সালাম মেম্বারসহ গ্রেপ্তার-৪

নাইক্ষ্যংছড়িতে গ্যাসের দোকানে অভিযান, জরিমানা আদায়

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩১২ বার পড়া হয়েছে

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২২ জুন) সদর বাজার ও রেস্ট হাউস এলাকায় পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা হালনাগাদ না রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো সাহারা স্টোর এর স্বত্বাধিকারী মোহাম্মদ বেলালকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু জানান, সাম্প্রতিক সময়ে ডিলার পর্যায়ে এলপিজি গ্যাসের দাম কমলেও খুচরা পর্যায়ে দাম অপরিবর্তিত থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানের নির্দেশনায় এবং থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, বাজার তদারকিসহ ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট