মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

ইউএনওর তড়িৎ পদক্ষেপে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণকাজ শুরু

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

এইচ.কে রফিক উদ্দিন, স্টাফ রিপোর্টার উখিয়া (কক্সবাজার):: কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা গরুবাজার সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেইন নির্মাণ কাজ শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের নির্দেশনায় চলমান এ উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মাঝে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক দশক ধরে মরিচ্যা গরুবাজার এলাকায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগের পাশাপাশি মরিচ্যা-গোয়ালিয়া সড়কের বিভিন্ন অংশ প্রতিবছর ভাঙনের মুখে পড়ত। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করত।

জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে উপজেলা প্রশাসনের উদ্যোগে ড্রেইন নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, কাজ শেষ হলে পানি দ্রুত নিষ্কাশন হবে এবং সড়কটি ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পাবে।

ইউপি চেয়ারম্যান এসএম ইমরুল কায়েস চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সমস্যায় ভুগছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে আনার পর ইউএনও মহোদয়ের নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ড্রেইন নির্মাণ সম্পন্ন হলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে এবং সড়কটিও টেকসই হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট