মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

ফুলেল শুভেচ্ছায় সিক্ত ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি:: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি, তরুণ সমাজসেবক ও উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ চৌধুরী এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। নবনিযুক্ত সভাপতিসহ কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদ্যালয়ে আগমন করলে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁদেরকে উষ্ণ ও বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। এই আনন্দঘন মুহূর্তে বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা শেষে এক আবেগঘন প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বলেন, তিনি সবার এই অভূতপূর্ব ভালোবাসায় আপ্লুত ও কৃতজ্ঞ। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমের সম্প্রসারণই হবে তাঁর মূল লক্ষ্য। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে একটি আধুনিক ও ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

​চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত চার সদস্যের এই এডহক কমিটিতে জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন খোকন কান্তি দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন সৈয়দ আলম প্রকাশ ভুলু। এছাড়া পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান।

​দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত শাহনেওয়াজ চৌধুরী স্থানীয় পর্যায়ে একজন অত্যন্ত দায়িত্বশীল ও জনবান্ধব ব্যক্তি হিসেবে সুপরিচিত। তাঁর এই মনোনয়নে পুরো এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। স্থানীয় সচেতন মহলের বিশ্বাস, এই তরুণ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বের সুদক্ষ পরিচালনায় ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে এক নতুন গতিশীলতা আসবে এবং প্রতিষ্ঠানটি দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট