মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

কচ্ছপিয়ায় ধসে পড়া সেতু পুনঃনির্মাণে বিএনপি নেতাদের উদ্যোগ, নদীভাঙন এলাকা পরিদর্শন ও অর্থ সহায়তা প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

মো: জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:: টানা ভারী বর্ষণের ফলে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীরকাটা মিয়াজিরপাড়া এলাকার একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে। এর ফলে এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

​জনসাধারণের এই চরম দুর্ভোগ লাঘবে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম এবং বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম সিকদার নিজস্ব অর্থায়নে সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন। গত বুধবার বিকেলে তারা সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের চলাচল স্বাভাবিক করতে সেতু পুনর্নির্মাণের কাজ শুরু করে দেন।

​পরিদর্শনকালে নেতৃদ্বয় কচ্ছপিয়া ইউনিয়নের নাপিতের নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত সড়ক এবং দোছড়ি নদীর ভাঙনকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তারা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

​এর আগের দিন বিএনপি নেতা নজরুল ইসলাম সাম্প্রতিক বন্যার পানিতে ডুবে নিহত নিরঞ্জনের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। সেই সাথে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থেকে সব ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

​পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম সিকদার, সহ-সভাপতি আব্দুল খালেক, বিএনপি নেতা জয়নাল আবেদীন, সমাজসেবক শামশুল আলম ও সেলিম উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​এদিকে সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে এলাকার যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। রাজনৈতিক নেতৃবৃন্দের নিজস্ব অর্থায়নে অত্যন্ত দ্রুততার সাথে সেতুটি পুনর্নির্মাণের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা এই উদ্যোগের প্রতি গভীর সন্তোষ প্রকাশ করে দ্রুত কাজ শেষ করে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট