মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

কক্সবাজারে ৭৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার, জব্দ প্রাইভেটকার

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

এম.এ.রহমান সীমান্ত:: কক্সবাজারের ঈদগাঁওতে প্রাইভেটকারে বিশেষ কায়দায় পরিবহনের সময় ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা সেডান কার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন— কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলবনিয়া পাড়ার মৃত ফয়েজ আহাম্মেদের ছেলে নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রামের মৃত কিতাব আলি বখতিয়ারের ছেলে মোঃ রিয়াজুল বখতিয়ার (৪৮)। রিয়াজুল বর্তমানে ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাস করছিলেন।

​র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে প্রাইভেট কারযোগে মাদকের একটি বড় চালান কক্সবাজারের দিকে যাওয়ার গোপন সংবাদ পেয়ে মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসায় র‍্যাব। দুপুর পৌনে ১টার দিকে একটি সন্দেহভাজন সাদা রঙের সেডান কার থামিয়ে চালক ও আরোহীকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসঙ্গতিপূর্ণ তথ্য দেন। পরবর্তীতে কারটিতে সূক্ষ্মভাবে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগের ভেতর থেকে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​আসামিদের অপরাধের খতিয়ান (PCPR) যাচাই করে র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি নজির আহাম্মেদ একজন চিহ্নিত ও অভ্যাসগত মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানী ঢাকার বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ‘ফরেনার্স অ্যাক্ট’ সহ মোট ৬টি মামলা রয়েছে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা সাধারণ যাত্রীর বেশে ট্রলি ব্যাগে করে এসব মাদক সরবরাহ করছিলেন। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট