মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত হবে কীভাবে?সিন্ডিকেট, আমদানি নীতি ও বাজার ব্যবস্থাপনায় প্রশ্নের মুখে দেশের লবণখাত সচিবালয়ে লবণ খাত নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ন্যায্য মূল্য, বিদেশ থেকে লবণ আমদানি নিয়ন্ত্রণ: প্রান্তিক চাষিদের স্বার্থ রক্ষায় গুরুত্ব ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মহেশখালীতে বিএনপির প্রস্তুতি জোরদার! অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার মহেশখালীতে ১৫০ পরিবারের মাঝে হাইজিন কিট বিতরণ করলেন এমপি আলমগীর ফরিদ বান্দরবানে অসহায়দের পাশে সেনাবাহিনী, দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রশিক্ষণ শুরু উখিয়ায় যৌথ বাহিনীর চেকপোস্টে ইয়াবাসহ আটক ১ কক্সবাজারে ৭৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার, জব্দ প্রাইভেটকার প্রক্সি পরীক্ষায় গ্রেফতার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে সহকারী ব্যবস্থাপকসহ ৩ চাকরিজীবী বিটিআরসির আইন উপদেষ্টা মহেশখালীর সন্তান ব্যারিষ্টার আব্দুল্লাহ আল মামুন মহেশখালী: সম্ভাবনার দ্বীপ থেকে কৌশলগত অর্থনৈতিক হাবে উত্তরণের গল্প উন্নয়নের মহাযজ্ঞে কতটা বদলেছে মানুষের জীবন?

৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মহেশখালীতে বিএনপির প্রস্তুতি জোরদার!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নেতৃত্বে গণমিছিল সফল করতে তিন ইউনিয়নের যৌথ প্রস্তুতি সভা!

গাজী মোহাম্মদ আবু তাহের |নিজস্ব প্রতিবেদক মহেশখালী (কক্সবাজার):: আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মহেশখালী-কুতুবদিয়া আসনে ব্যাপক কর্মসূচি পালনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপির নেতৃত্বে অনুষ্ঠিতব্য গণমিছিল সফল করার লক্ষ্যে সোমবার (৩ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুসখালীস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাতারবাড়ি, ধলঘাটা ও কালারমারছড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা জনগণের কাছে তুলে ধরতে মহেশখালী-কুতুবদিয়া আসনে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে গণমিছিল সফল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোচনায় কর্মসূচির সার্বিক প্রস্তুতি, ইউনিয়নভিত্তিক নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, গণমিছিলের রুট, সাংগঠনিক সমন্বয়, দায়িত্ব বণ্টন, নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীকে উপস্থিত করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, আইনের শাসন এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নের আন্দোলনে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। ৫ আগস্টের কর্মসূচি হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং গণমানুষের অংশগ্রহণে একটি স্মরণীয় আয়োজন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। আসন্ন গণমিছিলের মাধ্যমে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি ও জনগণের সম্পৃক্ততার একটি ইতিবাচক বার্তা তুলে ধরা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে তিন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা গণমিছিল সফল করতে নিজ নিজ এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

৫ আগস্টের এই কর্মসূচি মহেশখালী-কুতুবদিয়া অঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, মাঠপর্যায়ের সক্রিয়তা এবং নেতাকর্মীদের সমন্বয় মূল্যায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট