সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান সীমান্তে বিজিবির অভিযানে সন্দেহভাজন ৮ বাংলাদেশি আটক রোহিঙ্গাদের কথা শুনলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! সোনাদিয়া চ্যানেলে জেলেদের ওপর হামলা, নাছির মাঝির বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লিখিত আবেদন মাতারবাড়ীতে বিএনপি নেতা রফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের ঢল উখিয়ায় ‘ইংলিশ অলিম্পিয়াড ২০২৬’-এ তুমব্রু উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সিলভারও ব্রোঞ্জ অর্জন মহেশখালীতে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: সালাম মেম্বারসহ গ্রেপ্তার-৪

কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):: কক্সবাজারের বিভিন্ন এলাকার অসুস্থ রোগী, গৃহহীন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদান কর্মসূচির আওতায় ৬১ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকালে  শহরের নিরিবিলি অর্কিডে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ লুৎফুর রহমান কাজল উপকারভোগীদের হাতে ১০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন।

এসময় এমপি লুৎফুর রহমান কাজল বলেন, মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখা তাঁর রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অন্যতম অংশ।

তিনি বলেন, চিকিৎসা সহায়তা, বাসস্থানের সংকট কিংবা অন্যান্য মানবিক প্রয়োজন নিয়ে যেসব মানুষ তাঁর কাছে আসেন, তাদের সহযোগিতায় তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদান কর্মসূচির মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে তাঁর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নারী- পুরুষ  উপকারভোগী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট