মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

এইচ.কে রফিক, উখিয়া প্রতিনিধি:: কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা বলেন, ইউনিয়ন বিভাজনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের আগে স্থানীয় জনগণের মতামত, ভৌগোলিক বাস্তবতা, যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যা, সরকারি সেবার প্রাপ্যতা এবং আর্থ-সামাজিক প্রভাব যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রস্তাবিত বিভাজন বাস্তবায়িত হলে সাধারণ মানুষ প্রশাসনিক সেবা গ্রহণে ভোগান্তির শিকার হতে পারেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে নতুন জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বক্তারা জানান, তারা উন্নয়নের বিরোধী নন। তবে নতুন ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত হতে হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বাস্তবভিত্তিক। স্থানীয় জনগণের মতামত গ্রহণ, উন্মুক্ত জনশুনানি এবং নিরপেক্ষ জরিপের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলন থেকে স্হানীয় সরকার মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— ইউনিয়ন বিভাজনের বর্তমান সিদ্ধান্ত পুনর্বিবেচনা, উন্মুক্ত জনশুনানির আয়োজন, নিরপেক্ষ জরিপের মাধ্যমে নতুন সিদ্ধান্ত গ্রহণ, জনস্বার্থ ও দীর্ঘমেয়াদি উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া এবং যোগাযোগ ব্যবস্থা ও সরকারি সেবার বিষয় বিবেচনায় ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের খালের উত্তরাংশের জনসাধারণকে হলদিয়াপালং ইউনিয়নেই বহাল রাখা।

বক্তারা আশা প্রকাশ করেন, সরকার জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে একটি গ্রহণযোগ্য, ন্যায়সঙ্গত ও টেকসই সিদ্ধান্ত গ্রহণ করবে। সংবাদ সম্মেলনের আয়োজন করে হলদিয়াপালং ইউনিয়নের জনসাধারণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট