রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লিখিত আবেদন মাতারবাড়ীতে বিএনপি নেতা রফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের ঢল উখিয়ায় ‘ইংলিশ অলিম্পিয়াড ২০২৬’-এ তুমব্রু উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সিলভারও ব্রোঞ্জ অর্জন মহেশখালীতে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: সালাম মেম্বারসহ গ্রেপ্তার-৪ মহেশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Is Haha Spin casino betrouwbaar? Online casino spelen bij een betrouwbare aanbieder মাতারবাড়ীতে চেয়ারম্যান পদ ঘিরে তৎপরতা, তরুণ প্রজন্মের সঙ্গে রফিকুল ইসলামের মতবিনিময় কয়লার রাজ্যে এবার সূর্যের বিদ্যুৎ: মাতারবাড়ীতে সরকারের ৭০মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্রের উদ্যোগ উন্নয়নের জন্য জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেতে কক্সবাজারে দৌড়ঝাঁপ; মহেশখালীতে এলএ অফিস স্থাপনের দাবি

খাগড়াছড়িতে কংচাইরী মাস্টারকে সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:: বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় কংচাইরী মাস্টারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, জেলা কমিটির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সুধাঅং মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন থোয়াইলা প্রু মারমা।

এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রুমেল মারমা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য মংশি মারমা, সাধারণ সম্পাদক কংজ প্রু মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য ক্যরী মগ, যুগ্ম সম্পাদক ক্যজরী মারমা, সদর উপজেলা সভাপতি মংখই মারমা, ওয়াপ্রু সং মারমাসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতির আদর্শকে সামনে রেখে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মারমা সম্প্রদায়ের সামাজিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি এবং ঐক্য জোরদারে কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বাবু কংচাইরী মাস্টারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সুধাঅং মারমার নাম ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং মারমা সম্প্রদায়ের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট